প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সতীর্থ সম্মিলন ১৯৮৪-এর সভা গত ২৯ জানুয়ারি নগরের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রীতিলতা সংসদের সংগঠক সরোয়ার হোসাইন। এ এইচ এম ফেরদৌসের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন গোলাম আকবর চৌধুরী, এ কে এম সাইফুল ইসলাম চৌধুরী, হুমায়রা সাঈদা খানম, সিতারা খানম, মো. মুজিবুল হক, শাহরিয়ার খালেদ, তৌফিক হাসান, এস এম শোয়েব খান, জসিম উদ্দীন চৌধুরী, সাইফুদ্দীন খালেদ, মো. মহসিন চৌধুরী, মোহতাসিম ভিল্লা, মোহাম্মদ আবদুল হালিম প্রমুখ।
সভায় সরোয়ার হোসাইন পুরোনো বন্ধুদের এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। এ ব্যাপারে বিস্তারিত জানতে যোগাযোগ : নাসিমুল গনি, মুঠোফোন নম্বর : ০১৭১১৮৯৬৭১১ ও ০১৬১১৮৯৬৭১১। বিজ্ঞপ্তি।