সতীর্থ-৮৮ এর পুনর্মিলনীর প্রস্তুতি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলের ১৯৮৮ সালের এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন সতীর্থ-৮৮ এর সভা গত ২৯ জুলাই বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থীদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম। বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক শুভাশীষ রায়, মঈন উদ্দিন, মাশরুর রহমান চৌধুরী প্রমুখ।

সভায় আগামী ২৮ অক্টোবর সতীর্থ-৮৮ এর পুনর্মিলনী উপলক্ষে স্মরণিকা প্রকাশ, শোভাযাত্রা, স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষকদের সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বর্ণাঢ্য অনুষ্ঠানমালা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। পুনর্মিলনীতে অংশ নিতে ১৯৮৮ সালে চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল থেকে এসএসসি পাস করা শিক্ষার্থীদের নিবন্ধন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিস্তারিত জানা যাবে মুঠোফোন নম্বরে (০১৭১৩৩৭৬৩৯০)। বিজ্ঞপ্তি