সত্তর দশকের অবকাঠামোয় বান্দরবানের বিদ্যুৎ সরবরাহ
১৯৭০ সালের অবকাঠামো নিয়েই চলছে বান্দরবানের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। এই জেলায় গত ৪৬ বছরে বিদ্যুতের চাহিদা বেড়ে সাড়ে তিন মেগাওয়াট থেকে সাড়ে নয় মেগাওয়াটে দাঁড়িয়েছে। wK¯§ বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে সাড়ে তিন মেগাওয়াট ÞgZvi গ্রামীণ সংযোগ অবকাঠামো দিয়ে। এতে ঘন ঘন বিদ্যুৎ-বিভ্রাটে নাকাল হচ্ছেন গ্রাহকেরা। নতুন অবকাঠামো স্থাপন করা না হলে যেকোনো মুহূর্তে পুরো বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বিপর্যয় দেখা দিতে পারে eGj বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট (বিউবো) প্রকৌশলীরা জানিয়েছেন।
বিউবো বান্দরবানের সহকারী প্রকৌশলী রোকনুজ্জামান ও আবদুল্লাহ আল মামুন সরদার বলেন, চার দশক আগে বান্দরবানের মহকুমা সদর ও সদরের আশপাশের কয়েক হাজার মানুষের জন্য বিদ্যুৎ সরবরাহের অবকাঠামো গড়ে তোলা হয়। ওই অবকাঠামো পরিবর্তন না করেই অসংখ্যবার সংস্কার ও সম্প্রসারণ করে বান্দরবান জেলা শহর, সদর উপজেলা, রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলার ১২ হাজারেরও বেশি গ্রাহককে এখন বিদ্যুৎ সরবরাহ Kiv হচ্ছে। এ জন্যই ঘন ঘন বিদ্যুৎ-বিভ্রাট দেখা দিচ্ছে।
Zuviv আরও বলেন, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার এ সমস্যার স্থায়ী সমাধান করতে হলে সবার আগে চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ পুরোনো পল্লি ফিডারের ৩৩ কেভি উৎস লাইনটি (সোর্স লাইন) ১৩২ কেভি গ্রিডলাইGb উন্নীত করতে হবে। পাশাপাশি জেলা সদরে একটি গ্রিড উপকেন্দ্র স্থাপন করা জরুরি। পুরোনো অবকাঠামো পরিবর্তন করা না হলে জেলায় নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাও সম্ভব নয়।
জেলা শহরের উজানিপাড়ার হেডম্যান (মৌজাপ্রধান) উনিহ্লা মারমা ‰es একটি হোটেলের ব্যবস্থাপক আশীষ বলেন, বান্দরবানে কোনো লোডশেডিং নেই বলে বিউবো কর্তৃপক্ষ দাবি করে। কিন্তু বছর খানেক ধরে প্রতিদিন ভোরে, সকালে ও দুপুরে বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার লাইন সংস্কার কিংবা গাছ কাটার K^v eGj সরবরাহ বন্ধ রাখা হচ্ছে।
বিউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল কাদের গণি বলেন, দোহাজারি গ্রিড উপকেন্দ্র থেকে গ্রামীণ উৎস লাইন টেনে বান্দরবান জেলায় বিদ্যুৎ সরবরাহ দেওয়া হচ্ছে। মহকুমা সদরে এ সরবরাহ অবকাঠামো স্থাপনের সময় চাহিদা ছিল সাড়ে তিন মেগাওয়াটেরও কম। বর্তমানে জেলার ১২ হাজার ৭৩৫ Rb গ্রাহকের চাহিদা দাঁড়িয়েছে সাড়ে 9 মেগাওয়াট। অতিরিক্ত লোডের কারণে যেকোনো সময় সরবরাহ ব্যবস্থা অচল হয়ে ˆhতে পারে। এ জন্য ক্রমবর্ধমান চাহিদা মেটাতে জেলায় গ্রিড উপকেন্দ্র স্থাপন করা প্রয়োজন। পাশাপাশি পুরোনো অবকাঠামো পরিবর্তন Kiv cÉয়োজন। এ ছাড়া তাৎক্ষণিক বিদ্যুৎ-বিভ্রাট দূর করার জন্য লোকবল ও যানবাহনের সংখ্যা বাড়াতে হবে।