সত্যজিৎকে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সত্যজিৎ রায় ও সুচিত্রা সেন
সত্যজিৎ রায় ও সুচিত্রা সেন

সত্যজিৎবাবু বললেন যে তিনি বনশালের প্রযোজনায় বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরাণী করতে চলেছেন। আমি যদি নায়িকার পার্ট করতে রাজি হই তাহলে তিনি খুশি হবেন। বেশ, আমি রাজি হলাম। তিনি তখন বললেন, ‘আপনাকে কিন্তু এক্সক্লুসিভ আর্টিস্ট হতে হবে।’...

আমি জানালাম, ‘তা কী করে হয়! যাঁরা আমাকে আজকের সুচিত্রা বানিয়েছেন, তাঁদের তো একেবারে বাদ দেওয়া চলবে না। এখনই আমি দুটো ছবিতে কাজ করছি। তবে হ্যাঁ, আমি কথা দিলাম, আপনার ছবিতে বেশি সময় দেব এবং মন-প্রাণ দিয়ে অভিনয় করব।’...

পরদিন সকালে একা বনশাল এলেন কনট্রাক্ট ফরম নিয়ে। আমি ফরমটা নিয়ে ‘এক্সক্লুসিভ’ দেখামাত্র ফরমটা ছুড়ে ফেলে দিলাম বনশালের দিকে। বললাম, ‘থ্যাংক ইউ মিস্টার বনশাল, আপনি এখন যেতে পারেন। আমি আপনার ছবিতে কাজ করব না।’

সূত্র: মহানায়িকা সুচিত্রা, আশিসতরু মুখোপাধ্যায় (অমিতাভ চৌধুরীকে সুচিত্রা সেন)