সত্যিকারের ঈদ আনন্দ ছোটবেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনো পর্যন্ত ঈদ পালনের ব্যাপারে কোনো পরিকল্পনা করিনি। ব্যস্ততার কারণে পরিকল্পনা করার সময় ও সুযোগ কোনোটিই পাইনি। তবে ঈদ তো পালন করতেই হবে। স্বাভাবিক আনুষ্ঠানিকতা যেমন নামাজ পড়া, আত্মীয়স্বজনের বাড়ি যাওয়া, নেতা-কর্মীদের খোঁজখবর নেওয়া এগুলো করার জন্য আলাদা করে কোনো পরিকল্পনা নিতে হয় না।
আর ছোটবেলায় ঈদ একটি বিশেষ দিন হিসেবে বিবেচিত হতো। আনন্দ ছিল অন্য ধরনের। মা-বাবার সঙ্গে ঘুরে ঘুরে নিজের পছন্দের পোশাক কেনা, ভাইবোন ও বন্ধুদের সঙ্গে পাড়া-প্রতিবেশী ও আত্মীয়স্বজনের বাড়িতে যাওয়া, সেমাই খাওয়া, ঘুরে বেড়ানো—এ আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না। সত্যিকারের ঈদ আনন্দ পাওয়া যায় ছোটবেলায়।