সত্যিকারের কার্টুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানি কার্টুনের পাঁড় ভক্ত ১৯ বছরের আনাস্তাসিয়া। ইউক্রেনের এই তরুণী তাই নিজেকে পাল্টে পুরোপুরি কার্টুন চরিত্রে রূপ দিয়েছেন! জানা গেছে, কার্টুন চরিত্রের মতো হওয়ার জন্য নিজেকে ছুরি-কাঁচির নিচে সঁপে দিয়েছিলেন একবার। তাতে করে তাঁর চোখজোড়া হয়েছে আরও বড়, ঠিক জাপানি কার্টুন চরিত্রের চোখের মতো। পাঁচ ফুট দুই ইঞ্চি উচ্চতার আনাস্তাসিয়া জাপানি একটা নামও দিয়েছেন নিজের—ফুকাকুমি। ফেসবুক ও ইউটিউবে অনেক ভক্তও জুটে গেছে তাঁর। ডেইলি মেইল গ্রন্থনা: মাহফুজ রহমান