সত্যিকারের সবজান্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজর
গাজর

শরীরে ভিটামিন ‘এ’-তে রূপান্তারিত হয় বিটা-ক্যারোটিন। আর এর বড় উত্স গাজর। ভালো দৃষ্টিশক্তির জন্য প্রয়োজন ভিটামিন ‘এ’। ফলে দৃষ্টিশক্তি বৃদ্ধিতে গাজর খুবই উপকারী, নিশ্চিত করেছেন সাউদাম্পটন ইউনিভার্সিটির অধ্যাপক অ্যান্ড্রু লটারি।

লবঙ্গ
লবঙ্গ


দাঁতের ব্যথা সাময়িক উপশমে লবঙ্গ বেশ কার্যকর। লন্ডনের দন্তচিকিত্সক চার্লি ফের্বার জানিয়েছেন এ তথ্য।
যুক্তরাষ্ট্রের পেন স্টেট ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে, দেশটির ৯০ শতাংশ স্কুলপড়ুয়া শিশু অতিরিক্ত চা ও কফি পানের কারণে রাতে পর্যাপ্ত ঘুমায় না। তারা এ সময় ব্যস্ত থাকে ই-রিডিং, আইপড প্রভৃতি যন্ত্রপাতিতে।
তথ্যসূত্র: ডেইলি মেইল