সত্যিকারের সবজান্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ওজন কমাতে চান? খাবারে ঝাল যোগ করুন। এক গবেষণা বলছে, খাদ্যে ঝালের উপস্থিতি আপনার অতিরিক্ত খাবার গ্রহণ ঠেকাবে, যা হবে ওজন কমাতে সহায়ক।

.
.

কফি পানের কথা ভুলে যান! আমেরিকান কেমিক্যাল সোসাইটির রসায়নবিদেরা বলছেন, কফির ক্যাফেইনের চেয়ে রাত জাগতে সাহায্য করবে মজার ভিডিও চিত্র দেখা।

.
.

খুব ভালো ঘুম চান? বাস করুন সাগর পাড়ে। না হয় উদ্যান কিংবা অরণ্যের পাশে। গবেষকেরা বলছেন, প্রকৃতির কাছাকাছি থাকলে আমাদের প্রশান্তির ঘুম হয়।

.
.

যাঁরা ২৫ বছর বয়সের আগেই বাবা হন, তাঁদের মাঝবয়সে মৃত্যুর আশঙ্কা থাকছে, যাঁরা দেরিতে বাবা হন তাঁদের চেয়ে। ফিনল্যান্ডের ইউনিভার্সিটি অব হেলসিঙ্কির এক গবেষণা বলছে এই কথা।
তথ্য ও ছবি: ডেইলি মেইল