সত্যিকারের সবজান্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

হঠাৎ করে ওজন কমে যাওয়া আপনার চুলের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। সে ক্ষেত্রে মাথাভর্তি উজ্জ্বল চকচকে চুল চান? চর্বিযুক্ত খাবার খান কিন্তু উচ্চ শর্করা ও চিনিযুক্ত খাবার এড়িয়ে চলুন।

.
.

অবাক হলেও সত্য, রয়্যাল অ্যালবাট্রস পাখির ডিম ফুটতে সময় লাগে প্রায় ৭৯ দিন।

.
.

দিনে এক কাপ কফি পান আপনার স্মৃতিভ্রমের আক্রমণ ঠেকায় কিন্তু দুই বা তার বেশি উল্টো স্মৃতিভ্রমের ঝুঁকি বাড়িয়ে দেয়।

.
.

মুঠো মুঠো চীনাবাদাম খান আর হৃদ্রোগ ও স্ট্রোকজনিত কারণে অকালমৃত্যুর ঝুঁকি কমান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভেন্ডারবিল্ট ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের ডাক্তারদের এক গবেষণা বলছে এ কথা।
তথ্য ও ছবি: ডেইলি মেইল