সত্যিকারের সবজান্তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন এক গবেষণা বলছে, শিশুদের দিনে অন্তত ৪০ মিনিট বাইরে খেলাধুলা করা উচিত। এতে তাদের হ্রস্ব দৃষ্টির (নিকটবর্তী কোনো কিছু দেখতে না পাওয়া) ঝুঁকি প্রায় ২৩ শতাংশ কমে যাবে।

শিশুদের সামনে মা-বাবার মুঠোফোন ব্যবহার থেকে দূরে থাকা উচিত। বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের সামনে মুঠোফোনের ব্যবহার তাদের মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলে, মনোযোগ কমে যায়, স্কুলের দেওয়া বাড়ির কাজ (হোমওয়ার্ক) করায় বিঘ্ন ঘটায়। সেই সঙ্গে মা-বাবার দেখাদেখি শিশুদেরও প্রযুক্তিতে আসক্তি বাড়ে।

বিজ্ঞানীরা বলছেন, বায়ুদূষণের কারণে ২০৫০ সাল নাগাদ প্রতিবছর মানুষের মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়াবে ৬৬ লাখে, বর্তমানে এই সংখ্যা ৩৩ লাখ।