সত্যিকারের সবজান্তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেসব কিশোর ফেসবুক, টুইটারের মতো বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত, তাদের মানসিক সমস্যা বেড়ে যাওয়ার প্রবণতা দ্বিগুণ। আর যারা দিনে তিন ঘণ্টার বেশি সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যয় করে, তাদের ক্ষেত্রে এ ঝুঁকি সবচেয়ে বেশি।

মাঝরাতেই ঘুম ভেঙে গেল? ঘুম আসছে না আর? সব দুশ্চিন্তা ঝেড়ে ফেলে ডায়েরি লিখতে বসে যান! ডায়েরি লেখার অভ্যাস আপনার অন্য সব অবান্তর চিন্তা দূরে ঠেলে প্রশান্তি বয়ে আনবে। পাশাপাশি খাবার খাদ্যতালিকায় নিয়মিত রাখতে পারেন কলা, মসুর ডাল ও মাছ।
চোখে ড্রপ দেওয়ার পরপরই বারবার চোখের পলক ফেলতে নেই। বরং চোখ বন্ধ করে রাখুন কিছুক্ষণ। এতে আপনার চোখে সমানভাবে ওষুধ ছড়িয়ে পড়তে সাহায্য করবে।
সূত্র: ডেইলি মেইল