সত্যিকারের সবজান্তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেসব শিশু প্রতিদিন সকালে নাশতা খেয়ে স্কুলে যায়, তারা অন্যদের চেয়ে শ্রেণিকক্ষের কাজে ভালো দক্ষতা দেখায়। এমনকি পরীক্ষায়ও দ্বিগুণ ভালো করে।

জলবায়ু পরিবর্তন মানুষের জন্য হুমকির কারণ হলেও পেঙ্গুইনের জন্য সুখবর বয়ে আনে! বরফ গলে যাওয়ার ফলে অ্যান্টার্কটিকায় বাড়ছে পেঙ্গুইনের বিচরণক্ষেত্র।

কীভাবে বুঝবেন আপনার প্রেমিক আপনাকে কত বেশি ভালোবাসে? নতুন এক গবেষণায় উঠে এসেছে, প্রথম সাক্ষাতের দিন একজন প্রেমিক স্বাভাবিকে চেয়ে ৯৩ শতাংশ বেশি পিৎজা কিংবা ৮৬ শতাংশ বেশি সবজি খেয়ে থাকেন। তাহলে তো বলায় যায়, যে যত বেশি খায় সে তত বেশি আপনাকে ভালোবাসে!
সূত্র: ডেইলি মেইল