সত্যিকারের সবজান্তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনে চার ঘণ্টার বেশি কম্পিউটার, টিভি, স্মার্টফোন বা আইপ্যাডে ব্যস্ত থাকে যেসব কিশোর-কিশোরী, তাদের রাতে ঘুম আসতে অন্তত এক ঘণ্টা বা তারও বেশি সময় লেগে যায়। নরওয়ের বার্গেন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানিয়েছেন এ তথ্য।
আমেরিকান জার্নাল অব থেরাপেটিকসে আছে, ফ্লুর প্রাথমিক পর্যায়ে শরীরে প্রতিরোধব্যবস্থা গড়ে তুলতে মুরগির স্যুপ খুবই উপকারী।
কেবল পার্শ্বপ্রতিক্রিয়া ও স্বাস্থ্যজনিত ভয়ে বিশ্বের প্রায় ৪০ শতাংশ নারী গর্ভনিরোধক এড়িয়ে চলতে চান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণায় উঠে এসেছে এ তথ্য।