সত্যিকারের সবজান্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দিনে পাঁচ ঘণ্টার বেশি টিভি দেখা আপনার ফুসফুসজনিত রোগের ঝুঁকি দ্বিগুণ বাড়িয়ে দেয়। জাপানের ওসাকা ইউনিভার্সিটির গবেষকেরা জানালেন এই তথ্য।

.
.

প্রতিদিন কমপক্ষে ২৫ মিনিট দ্রুত পায়ে হাঁটা আপনার আয়ুতে অতিরিক্ত সাত বছর যোগ করতে পারে এবং হৃদ্রোগজনিত মৃত্যুর ঝুঁকি অর্ধেকে কমিয়ে আনে।

.
.

উচ্চমাত্রায় কার্বনেটযুক্ত কোমল পানীয় পানে হৃদ্রোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে। কিন্তু ফলের রস, চা কিংবা কফি পানে ততটা নয়।

.
.

অন্যান্য খাবার খেয়ে কত ক্যালরি হজম করছেন, তা না ভাবলেও চলবে, জেনে রাখুন প্রতিদিন অতিরিক্ত এক গ্রাম লবণ খাওয়া আপনার শতকরা ২৫ ভাগ স্থূলতা বৃদ্ধির কারণ। অতিরিক্ত রক্তচাপও এর জন্য দায়ী।

.
.

কারও সঙ্গে একটা নির্দিষ্ট দিনে সাক্ষাৎ করতে চান? তাকে মেইল পাঠান। গবেষণা বলছে, অনলাইনে বার্তা পাঠানো একটা ফোনকলের চেয়েও বেশি রোমান্টিক!
তথ্য ও ছবি: ডেইলি মেইল