সত্যিকারের সবজান্তা

ভালোবাসার চিরস্থায়ী বন্দোবস্ত করতে চান? গোমড়া মুখকে বিদায় করে হাসুন প্রাণ খুলে। গবেষণা বলছে, নারীরা দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ার ক্ষেত্রে বেছে নেন এমন পুরুষ, যাঁর আছে আকর্ষণীয় হাসির ক্ষমতা।

বিষণ্নতা থেকে দূরে থাকতে চান? প্রচুর পরিমাণে মাছ খান। গবেষকেরা বলছেন, যাঁরা প্রচুর পরিমাণে মাছ খান, তাঁদের বিষণ্ন হওয়ার প্রবণতা পুরুষের ক্ষেত্রে ২০ ও নারীর বেলায় ১৬ শতাংশ কমে আসে।

ওজন কমাতে চান? ছোট আকারের খাবারের প্লেট নিন। এমন ছোট্ট একটি উদ্যোগ প্রতিদিন অতিরিক্ত প্রায় ১৫৯ ক্যালরি গ্রহণের হাত থেকে রক্ষা করবে!

গবেষণা বলছে, ঘুম থেকে জেগেই প্রতি ১০ জনের মধ্যে একজন তাঁদের মুঠোফোনে চোখ বোলান। আর প্রায় ৫০ শতাংশ মানুষ প্রতিদিন প্রায় ৫০ বার মুঠোফোন চেক করেন।

আপনি কখন মারা যাবেন, তা আগে থেকেই বলে দিতে পারবে সুপার কম্পিউটার! বোস্টনের একদল গবেষক দাবি করছেন, সুপার কম্পিউটার ৯৫ শতাংশ সঠিকভাবে মানুষের মৃত্যুর ভবিষ্যদ্বাণী করতে সক্ষম!
তথ্য ও ছবি: ডেইলি মেইল