সত্যিকারের সবজান্তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনার শিশুকে কি হোমওয়ার্ক করার ব্যাপারে মনোযোগী করতে পারছেন না? তাকে জামের রস পান করতে দিন। বিজ্ঞানীরা বলছেন, জামের রস শিশুদের মেধা বিকাশ ও মনোযোগ বাড়াতে সাহায্য করে।

গোপন কোনো কিছু মনে রাখতে চান? উচ্চ স্বরে পড়ুন। গবেষণা বলছে, যাঁরা নিজেদের মধ্যে উচ্চ স্বরে কথা বলেন তাঁরা বেশি স্মৃতিশক্তির অধিকারী হন। যাঁরা শুধু নীরবে কাজ করেন, তাঁরা তুলনামূলক কম স্মৃতিশক্তির হয়ে থাকেন।

যাঁরা নিয়মিত দৌড়ান, এমন দৌড়বিদদের দৌড় তাঁদের শারীরিক ব্যথা সহ্য করার ক্ষমতা বৃদ্ধি করে, কমায় উদ্বিগ্ন হওয়ার প্রবণতা।

আপনার অতিরিক্ত খাদ্য তথা ক্যালরি গ্রহণের পেছনে কারণ কী? গবেষকেরা বলছেন, অনিয়মিত ঘুম ও পর্যাপ্ত পানি পান না করাই মূলত এর জন্য দায়ী!
সূত্র: ডেইলি মেইল