সত্যিকারের সবজান্তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডায়াবেটিস নিয়ে চিন্তিত? প্রতিদিন ভেষজ চা পানের অভ্যাস গড়ে তুলুন। নতুন এক গবেষণা বলছে, দিনে অন্তত তিন কাপ ভেষজ চা পান আপনার রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম।

শিশুদের মুটিয়ে (স্থূলতা) যাওয়ার হাত থেকে রক্ষা করতে চান? স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, স্কুলগামী শিশুদের স্থূলতার হাত থেকে বাঁচাতে দিনে প্রায় এক মাইল করে হাঁটার অভ্যাস গড়ে তুলুন।

হৃদ্রোগের ঝুঁকি থেকে বাঁচতে চান? প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি ও রঙিন ফলমূল খান। বিজ্ঞানীরা বলছেন, বয়স বিশের কোঠায় থাকতেই যাঁরা প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি ও রঙিন ফলমূল খান, মাঝ বয়সে গিয়ে তাঁদের হৃদ্রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যায় ২৫ শতাংশ পর্যন্ত।
সূত্র: ডেইলি মেইল