সত্যিকারের সবজান্তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার একদল গবেষক জানিয়েছেন, প্রিয়জনের সিগারেটের আসক্তি দূর করার সবচেয়ে কার্যকর উপায় হলো তাঁকে ‘ঘুষ’ দেওয়া! ধূমপান না করার বিনিময়ে প্রতিদিন কিছু টাকা দিয়ে তাঁকে উৎসাহিত করা যায়।
যুক্তরাজ্যে অধিকাংশ মানুষ টিভি দেখার সময় মোবাইল ফোনে ইন্টারনেট ব্রাউজ করে। সাম্প্রতিক গবেষণায় জানা গেছে, অতিরিক্ত প্রযুক্তিনির্ভর হয়ে পড়ায় মানুষ যেকোনো বিষয় থেকে দ্রুত মনোযোগ হারিয়ে ফেলছে।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গবেষকদের এক সাম্প্রতিক গবেষণায় জানা গেছে, স্থূলতা থেকে রক্ষা পেতে প্রতিটি শিশুর প্রতিদিন কমপক্ষে ১৫ মিনিট হাঁটা বা দৌড়ানো উচিত।
তথ্য : ডেইলি মেইল