এযাবত্ সবচেয়ে বেশিসংখ্যক (১৪টি) অস্কার মনোনয়ন পেয়েছে অল অ্যাবাউট ইভ (১৯৫০) এবং টাইটানিক (১৯৯৭)। এর মধ্যে অল অ্যাবাউট ইভ সেরা ছবি, সেরা পরিচালকসহ ছয়টি এবং টাইটানিক সেরা ছবি, সেরা পরিচালক, সেরা সংগীতসহ ১১টি পুরস্কার জিতেছে। সবচেয়ে কম বয়সে (২৯ বছর ৩৪৩ দিন) সেরা অভিনেতার অস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রডি। ২০০২ সালে দ্য পিয়ানিস্ট ছবিতে অভিনয়ের জন্য অ্যাড্রিয়েন অস্কার জিতেছিলেন। সবচেয়ে কম বয়সে (১৩ বছর) সেরা অভিনেত্রীর অস্কার মনোনয়ন পেয়েছেন কিইশা ক্যাসেল হিউজেস। ২০০৩ সালে হোয়েল রাইডার ছবিতে অভিনয়ের জন্য এই মনোনয়ন পান নিউজিল্যান্ডের এই অভিনেত্রী। তাদের বলা যায় অস্কার-পরিবার। নিউম্যান পরিবারের তিন ভাই আলফ্রেড, লিওনেল, এমিল এবং দ্বিতীয় প্রজন্মের টমাস, ডেভিড ও রেন্ডি মিলে সেরা সংগীত বিভাগে মোট ৮১ বার অস্কার মনোনয়ন পেয়েছেন এবং পুরস্কার জিতেছেন ১১ বার। হেনরি ফন্ডা ১৯৪০ সালে দ্য গ্রাপস অব র্যথে ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার অস্কার মনোনয়ন পান। এর প্রায় ৪১ বছর পর তিনি অন গোল্ডেন পন্ড্ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পান। কোনো অভিনেতার দ্বিতীয় মনোনয়নের ক্ষেত্রে এটাই দীর্ঘ বিরতি। অস্কার হ্যামারস্টেইন হচ্ছেন একমাত্র অস্কার জেতা অভিনেত্রী যাঁর নামও অস্কার। ‘অস্কার’ অস্কার জিতেছেন ১৯৪১ এবং ১৯৪৫ সালে সেরা সংগীতের জন্য। ওয়েবসাইট অবলম্বনেসামসুল আলম