সত্যিকারের সবজান্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 সামুদ্রিক কচ্ছপ তার শরীরে ঢুকে যাওয়া লবণাক্ত পানি চোখ দিয়েবের করে দেয়। ফলেপ্রায় সময়মনে হয়কচ্ছপ কাঁদছে। কিছু প্রজাতির কচ্ছপ খাবার না খেয়েপ্রায় এক বছর বেঁচে থাকতে পারে। ‘লেথারব্যাক’ কচ্ছপ প্রজাতির মধ্যে সবচেয়ে বড় আকারের।গড়পড়তা একেকটি কচ্ছপ প্রায়সাড়ে ছয় ফুট লম্বা হয়।‘গ্রিন সি’ জাতের কচ্ছপ নিঃশ্বাস গ্রহণছাড়াই একনাগাড়ে সাড়ে পাঁচ ঘণ্টা পানির নিচে থাকতে পারে।  ‘ডেজার্ট’ কচ্ছপ সবচেয়ে স্লথগতির।মিনিটে মাত্র দুই ফুট এগোতে পারে এরা। ডিম পাড়ার আগে স্ত্রী-কচ্ছপ একই রকম কয়েকটি নকল গর্ত তৈরি করে নেয়, যাতে শত্রু বিভ্রান্ত হয়।  বিপদ দেখলে ‘গ্রিন’ কচ্ছপ ঘণ্টায় প্রায় ২০ মাইল গতিতে সাঁতার কাটতে পারে। ‘স্নেক-নেক’ কচ্ছপের গলার দৈর্ঘ্য এদের শরীরের প্রায়সমান হয়। কচ্ছপের ডিম ফুটতে প্রায় দুই মাস লাগে।বাচ্চা ছেলে না মেয়ে হবে, তা নির্ভর করে তাপমাত্রার ওপর। ওয়েবসাইট অবলম্বনে সামসুল আলম