একটি গড়পড়তা অ্যালবাট্রস পাখির পাখার দৈর্ঘ্য প্রায় ১৪ ফুট লম্বা হয়। ইচ্ছা করলে পাখিটি কয়েক বছর একনাগাড়ে উড়ে বেড়াতে পারে।এদের একেকটি ভ্রমণ প্রায়হাজার মাইল দীর্ঘহয়ে থাকে। আমেরিকান হাসপাতালগুলোর তথ্যমতে—প্রতিবছর প্রায় ১০ লাখ আমেরিকান কুকুরের কামড়ের শিকার হয়। ডালমেশিয়ান জাতের কুকুরের আদি জন্মস্থান ক্রোয়েশিয়ার ডালমেশিয়ান উপকূলে। ডালমেশিয়ান হচ্ছে একমাত্র প্রজাতির কুকুর, যারা গেঁটে বাতে আক্রান্ত হয়। আমেরিকায় ৯৮৭ সালেগৃহপালিত প্রাণীর সংখ্যার দিক দিয়ে বেড়াল কুকুরকে ছাড়িয়েযায়। জাপানের হোক্কাইডোর ইশিকারি উপকূলে এ যাবৎ সবচেয়ে বড় পিঁপড়ার কলোনি আবিষ্কৃত হয়েছে। ২ দশমিক ৭ কিলোমিটার এলাকাজুড়ে এই কলোনিতে পরস্পর সন্নিবেশিত সাড়ে চার হাজার পিঁপড়ার বাসায়এক মিলিয়ন রানি পিঁপড়া ও৩৭ মিলিয়ন কর্মী পিঁপড়ার বাস ছিল। বিশেষ এক ধরনের ফিতা কৃমি খাদ্যের অভাবে নিজেদের শরীর খাওয়া শুরু করে। ২০০১ সালে নিউজিল্যান্ডের জনসংখ্যা ছিল চার মিলিয়ন, কিন্তু একই সময় দেশটিতে ভেড়ার সংখ্যা ছিল ৪৪ মিলিয়ন। আপনি যদি একটি ক্যাঙারুর লেজ টেনে ওপরের দিকে তুলে রাখেন, তবে এটি লাফাতে পারবে না।কারণ, লাফানোর সময়লেজটি ক্যাঙারুর ভারসাম্য রক্ষার কাজে ব্যবহূত হয়। বিশ্বের সবচেয়ে বড় পাখিঅস্ট্রিচ। এটি প্রায় নয় ফুট পর্যন্ত লম্বা হয়।ওয়েবসাইট অবলম্বনে: সামসুল আলম