সত্যিকারের সবজান্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাণিজগত্ (২য় পর্ব) শজারুর হূদপিণ্ড প্রতি মিনিটে প্রায় ৩০০ বার স্পন্দিত হয়, যেখানে একজন মানুষের গড়পড়তা মিনিটে হূদস্পন্দনের হার ৭২ বার।  কিলার হোয়েলের প্রতি মিনিটে হূদস্পন্দনের হার পানির নিচে ৩০ বার আর পানির ওপর ৬০ বার।  কোয়ালা প্রতিদিন গড়ে প্রায় ২২ ঘণ্টা ঘুমায়।  মেরিন ক্যাট ফিশের শরীরের যেকোনো অংশ দিয়ে কোনো কিছুর স্বাদ নিতে পারে।  মেরু ভালুকের চামড়া আসলে কালো আর এর লোমগুলো আসলে সাদা নয়—বর্ণহীন।  ইঁদুরের শরীরের হাড় এতটাই নমনীয় যে, পাঁচতলা ভবনের ওপর থেকে পড়লেও এর বড় ধরনের আহত হওয়ার আশঙ্কা কম।  ইঁদুর পানিবিহীন অবস্থায় একটি উটের প্রায় কাছাকাছি সময় বেঁচে থাকতে পারে।  পূর্ণবয়স্ক একটি জিরাফের জিহ্বার দৈর্ঘ্য প্রায় ১৬-১৭ ইঞ্চি লম্বা হয়ে থাকে।  হাতির শুঁড়ে প্রায় ৪০ হাজার পেশি আছে, কিন্তু কোনো হাড় নেই।  অস্ট্রিচের চোখ এর মস্তিষ্কের চেয়ে বড়।  বাচ্চা তিমি প্রতি ঘণ্টায় প্রায় ১০ পাউন্ড করে বাড়ে। ওয়েবসাইট অবলম্বনে:সামসুল আলম