সত্যিকারের সবজান্তা
প্রাণিজগৎ (তৃতীয় পর্ব) ষাঁড় বর্ণান্ধ। তাই ম্যাটাডোর ষাঁড়ের সামনে লাল কাপড় দোলালে ষাঁড় যে তাকে আক্রমণ করে তা কাপড়ের লাল রঙের জন্য নয় বরং চোখের সামনে কাপড়টির দুলুনির জন্য। বেড়াল মিষ্টি জিনিসের স্বাদ নিতে পারে না। বেড়াল তার গলা দিয়ে প্রায় ১০০ ধরনের আওয়াজ বের করতে পারে। কুকুর পারে মাত্র ১০ ধরনের। ফড়িংয়ের ছয়টি পা, কিন্তু এটি হাঁটতে পারে না। অল্প আলোয় কিংবা প্রবহমান পানিতে রাখলে গোল্ড ফিশের রং ফিকে হয়ে আসে। গবেষণায় দেখা গেছে, উষ্ণ পানি অপেক্ষা ঠান্ডা পানিতে গোল্ড ফিশের স্মরণশক্তি ভালো। হাঙর কীভাবে মাছ শিকার করে? তীক্ষ্ন শ্রবণশক্তির সাহায্যে এটি অন্য মাছের হূৎস্পন্দন শুনতে পায়। যেকোনো প্রজাতির কুকুরের মধ্যে গ্রেহাউন্ডের দৃষ্টিশক্তি সবচেয়ে ভালো। গবেষণায় দেখা গেছে, মানুষের জন্মনিয়ন্ত্রণ বড়ি গরিলার ওপর কাজ করে। হামিং বার্ড হাঁটতে পারে না। লবস্টার বা সামুদ্রিক গলদা চিংড়ির একটি চোখ নষ্ট হয়ে গেলে ওই স্থানে অন্য একটি চোখ গজায়। একটি শূকরের পক্ষে দাঁড়িয়ে আকাশের দিকে তাকানো অসম্ভব। একটি গরুকে হাঁটিয়ে দোতলায় তোলা সম্ভব, কিন্তু দোতলা থেকে নিচ তলায় নামানো খুবই কঠিন। ওয়েবসাইট অবলম্বনেসামসুল আলম