সত্যিকারের সবজান্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ইতালীয় বিজ্ঞানী মার্কো বার্টোনি ও জর্জিও ব্রুনেলোর মতে, স্বামী অবসর গ্রহণ করলে স্বামীর চেয়ে বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়েন স্ত্রী। একে বলা হয় ‘রিটায়ার্ড হাবি সিনড্রোম’।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় জানা গেছে, ৩০ বছরের বেশি বয়সীদের অতিরিক্ত ওজনের কারণে ভাবনার দক্ষতা কমতে থাকে।
বয়স্কদের ঘুম কম হয়। কারণ, তরুণেরা কোনো ভাবনা মাথা থেকে দূর করে দিতে পারে, বৃদ্ধরা তা সহজে পারেন না। সম্প্রতি হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষকেরা এ তথ্য দিয়েছেন।
সূত্র: ডেইলিমেইল