সত্যিকারের সবজান্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 চা প্রধানত চার প্রকার—সাদা চা, কালো চা, সবুজ চা এবং পুয়ের চা। সারা বিশ্বে প্রতিদিন গড়ে প্রায় তিন বিলিয়ন কাপ চা পান করা হয়। পানির পর চা-ই বিশ্বের জনপ্রিয়তম পানীয়। তিব্বতে চা-কে পবিত্র পানীয় হিসেবে গণ্য করা হয়। বিশ্বে সবচেয়ে বেশি চা পান করে ব্রিটিশরা—বছরে মাথাপিছু ২ দশমিক ৩ কেজি।দ্বিতীয় অবস্থানে আছে আইরিশরা—বছরে মাথাপিছু দেড় কেজি। অনেকের মতে, সবুজ চা ক্যানসার প্রতিরোধে সাহায্য করে। এ ছাড়া চা কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে এবং হার্টের জন্য ভালো। এক কাপ কফিতে যে পরিমাণ ক্যাফেইন আছে, এক কাপ চায়ে প্রায় তার অর্ধেক ক্যাফেইন পাওয়া যায়। ঊনবিংশ শতাব্দীর আগ পর্যন্ত ও সাইবেরিয়াতে টাকার বদলে চায়ের ব্লক ব্যবহার করা হতো। ১৯৪০ সালে থমাস সুলিভান নামের একজন চা ব্যবসায়ী টি ব্যাগ উদ্ভাবন করেন।  ভালোভাবে সংরক্ষণ করলে চায়ের পাতা প্রায় এক বছর পর্যন্ত ভালো থাকে।ওয়েবসাইট অবলম্বনে সামসুল আলম