সত্যিকারের সবজান্তা
বৈশ্বিক উষ্ণতা নাসার গোডার্ড ইনস্টিটিউট অব স্পেস স্টাডিজের মতে, ১৮৮০ সালের পর থেকে বিশ্বে গড়ে তাপমাত্রা ১ দশমিক ৪ ডিগ্রি ফারেনহাইট (দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস) বেড়েছে। এই বৃদ্ধি বেশির ভাগই হয়েছে বিগত দশকগুলোতে। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় জলবায়ু তথ্যকেন্দ্রের হিসাব অনুযায়ী, শুধু ২০০৫ সালে উপকূলীয় এলাকায় হারিকেনের আঘাতের ফলে ১০০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। ১৯৯৮ সাল ছিল উষ্ণতম বছর। ২০০২ ও ২০০৩ যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় উষ্ণতম বছর। বিগত কয়েক শতাব্দীর ২০টি উষ্ণতম বছর ১৯৯৭-২০০৮ সময়ের মধ্যে। বার্ষিক কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধির ৭৫ শতাংশ কারণ জ্বালানি হিসেবে ফসিল ফুয়ে ব্যবহার। ২০০৬ সালের হিসাব অনুযায়ী, বিশ্বে মোটরগাড়ির সংখ্যা প্রায় ৮৮ কোটি এবং প্রতিবছর এ সংখ্যা এক লাখ ৬০ হাজার করে বৃদ্ধি পাচ্ছে। ১৯০০ সালে বাতাসে কার্বন ডাই-অক্সাইডের ঘনত্ব ছিল ২৯০ পিপিএম। ১৯৫৯ সালে তা দাঁড়ায় ৩১৬ পিপিএম। বৃদ্ধির হার প্রতিবছর দশমিক ৪৪ পিপিএম। উদ্বেগের বিষয়, ২০০৯ সালে কার্বন ডাই-অক্সাইডের ঘনত্বের পরিমাণ ২০৯ পিপিএম। বৃদ্ধির হার প্রতিবছর প্রায় ১ দশমিক ৪২ পিপিএম। বাতাসের কার্বন ডাই-অক্সাইডের ঘনত্ব সবচেয়ে বেশি বৃদ্ধি পায় ১৯৯৭-৯৮ সালে। ২ দশমিক ৮৭ পিপিএম। ওয়েবসাইট অবলম্বনে: সামসুল আলম