সত্যিকারের সবজান্তা
সময় এবং পরিমাপ এক সেকেন্ডের ১০০ ভাগের এক ভাগ সময়কে বলা হয় জিফি। এক ঝড়ে সবচেয়ে বেশি তুষারপাত হয়েছিল ১৯৫৯ সালে যুক্তরাষ্ট্রের স্কাই বল পর্বতে। তুষারপাতের পরিমাণ ছিল ১৮৯ ইঞ্চি। বিশ্বের প্রথম গতিনিরোধক আইনের প্রচলন হয় ইংল্যান্ডে, ১৯০৩ সালে। আইন অনুযায়ী সর্বোচ্চ গতিনির্ধারণ করা হয়েছিল প্রতি ঘণ্টায় ২০ মাইল। যানবাহনের সর্বোচ্চ গতিসীমা প্রথম আরোপ করা হয় ১৯০৩ সালে লন্ডনে। আর তা ছিল ঘণ্টায় ২০ মাইল। এযাবৎ বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা (১৩৬ দশমিক ৪ ডিগ্রি ফারেনহাইট) রেকর্ড করা হয়েছে লিবিয়ার আল আজিজিয়ায়, ১৯২২ সালে। সূর্য যদি এই মুহূর্তে হঠাৎ আলো দেওয়া বন্ধ করে, তবে দূরত্ব এবং আলোর গতির কারণে এ সত্যটি বুঝতে আমাদের আরও আট মিনিট সময় লাগবে। একটি গড়পড়তা বজ্র দৈর্ঘ্যে প্রায় দুই মাইল এবং প্রস্থে প্রায় দুই থেকে আট ইঞ্চি হয়ে থাকে। তুলনামূলক বিচারে ১০ ইঞ্চি পরিমাণ তুষার প্রায় এক ইঞ্চি পরিমাণ পানির সমান। ওয়েবসাইট অবলম্বনে: সামসুল আলম