সত্যিকারের সবজান্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 উইকিলিকস একটি আন্তর্জাতিক প্রচারমাধ্যম সংস্থা, যা বিভিন্ন দুষ্প্রাপ্য নথি বা দলিল অপ্রকাশিত সূত্র বা মাধ্যম থেকে প্রকাশ করে। ২০০৬ সাল থেকে এটির ওয়েবসাইট চালু হয়। শুরুর এক বছরের মধ্যে সাইটটি দাবি করে, তাদের ডেটাবেসে ১২ লাখেরও বেশি নথি সংরক্ষিত আছে এবং প্রতিদিন এই সংখ্যা বাড়ছে। ওয়েবসাইটটির মালিক ‘দ্য সানশাইন প্রেস’। উইকিলিকস বেশ কয়েকটি পুরস্কার পেয়েছে। এর মধ্যে ২০০৮ সালে ইকোনমিস্ট ম্যাগাজিনের পক্ষ থেকে নিউ মিডিয়া অ্যাওয়ার্ড, জুন ২০০৯ সালে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কর্তৃক ইউকে মিডিয়া অ্যাওয়ার্ড অন্যতম। জুন ২০০৯ সালে সংস্থাটির ১২ হাজারেরও বেশি নিবন্ধিত স্বেচ্ছাসেবী ছিল। উইকিলিকসের নিজস্ব কোনো দপ্তর নেই। প্রতিবছর প্রায় দুই লাখ পাউন্ড মূলত সার্ভার রক্ষণাবেক্ষণ ও আমলাতান্ত্রিক যোগাযোগ রক্ষায় ব্যয় হয়। উইকিলিকসের প্রতিষ্ঠাতা হিসেবে সঠিকভাবে কাউকে চিহ্নিত করা যায়নি। তবে ওয়েবসাইটে জুলিয়ান অ্যাসেঞ্জ ও তাঁর সহকর্মীদের উপস্থাপন করা হয়। যুক্তরাষ্ট্রের ওয়ার্ড ম্যাগাজিনের মতে অ্যাসেঞ্জ প্রতিষ্ঠানটির উদ্যোক্তা, অর্থলগ্নিকারী, দার্শনিক, মুখপাত্র, হূদয়-আত্মা—এক কথায় সবকিছু।ওয়েবসাইট অবলম্বনে: সামসুল আলম