সত্যিকারের সবজান্তা
হাইতি ১৮০৪ সালে ফ্রান্সের উপনিবেশ থেকে মুক্ত হয় কৃষ্ণাঙ্গ অধ্যুষিত ক্যারিবিয়ান দেশ হাইতি। হাইতির পুরো নাম রিপাবলিক অব হাইতি। আয়তন ২৭,৭৫০ বর্গকিলোমিটার। জনসংখ্যা প্রায় এক কোটি। প্রধান ভাষা ক্রিয়ল। ধর্ম খ্রিষ্টান। প্রেসিডেন্ট রিনি প্রিভাল। প্রধানমন্ত্রী জিয়েন মাক্স বিলেরাইভ। হাইতির পুরুষের গড় আয়ু ৫৯ বছর ও নারীদের ৬৩ বছর। হাইতির প্রধান সংবাদমাধ্যম বেতার। নিউজ এজেন্সি—এজেন্স হাইতিনি ডি প্রেসি। হাইতিতে ২০১০ সালে ভূমিকম্প হওয়ার আগে ১৭৭০ সালে প্রথম ভূমিকম্প হয়। অদ্ভুত ব্যাপার হলো, তা একই জায়গায় হয়েছিল, অর্থাত্ রাজধানীতে। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে প্রতিবছর লাখ লাখ পর্যটক এখানে ভ্রমণ করতে আসে। দেশটির শিক্ষার হার ৬৫ দশমিক ৯ শতাংশ। ম্যালেরিয়া হাইতির একটি অন্যতম প্রধান সমস্যা। প্রতিবছর প্রায় ৩০ হাজার লোক ম্যালেরিয়ায় আক্রান্ত হয় সেখানে। সড়কপথে ভ্রমণের জন্য লোকজন বেশির ভাগ সময় ট্যাপট্যাপ নামের এক ধরনের বড় বাস ব্যবহার করে। ওয়েবসাইট অবলম্বনে: মোছাব্বের হোসেন