সত্যিকারের সবজান্তা: বিবিধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 যুক্তরাষ্ট্রে প্রায় ১৫২ কোটি মাইল টেলিফোন তারের জাল বিছিয়ে আছে।  লস অ্যাঞ্জেলেসের মোট ভূমির প্রায় এক-চতুর্থাংশ অটোমোবাইল কোম্পানিগুলোর দখলে।  প্যারাগুয়েতে মল্লযুদ্ধ বৈধ, যদি উভয় পক্ষই নিবন্ধিত রক্তদাতা হয়। এমু আর ক্যাঙারু পেছন দিকে হাঁটতে পারে না। বিটোভেন কোনো গান কম্পোজ শুরুর আগে, মাথায় ঠান্ডা পানি ঢেলে নিতেন। এসকিমো আইসক্রিমে আইস বা ক্রিম কোনোটাই নেই। খাবারটির নাম অ্যাকুটাক। পশ্চিম আলাস্কায় এটি একটি জনপ্রিয় খাবার। এটি বুনো বেরি যুক্ত একটি খাবার।  ১৯৮০ সালে লাসভেগাস হাসপাতালের কিছু কর্মচারীকে বরখাস্ত করা হয়েছিল। অভিযোগ, কোন রোগী কখন মারা যাবে, তারা এ নিয়ে বাজি ধরেছিল! মহাশূন্যে নভোচারীরা কাঁদতে পারেন না। কারণ, মহাশূন্যে গ্রাভিটি বা মাধ্যাকর্ষণ নেই। তাই তাদের চোখের পানি চোখ থেকে গড়িয়ে পড়ে না। গ্রন্থনা: সামসুল আলম