সদর উপজেলা শিক্ষক সমিতির নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলা শিক্ষক সমিতির নির্বাচনে মো. আলী হায়দার সভাপতি ও জুলফিকার আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২৫ জুলাই ফেনী সরকারি বালিকা বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুটি প্যানেল হায়দার-সিরাজ ও মোসাদ্দেক-জুলফিকার পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করে। এতে হায়দার-সিরাজ পরিষদের সভাপতিপদসহ ৩০ জন এবং মোসাদ্দেক-জুলফিকার পরিষদের সাধারণ সম্পাদকসহ ২০ জন বিজয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন: সহসভাপতি এ টি এম সামছুল হক চৌধুরী, মো. সিরাজুল ইসলাম, মো. আবু তাহের, উম্মে কুলসুম ও রুহুল আমিন। যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন মজুমদার ও মুহাম্মদ মুজিবুর রহমান। সাংগঠনিক সম্পাদক মো. শহিদুর রহমান, কোষাধ্যক্ষ মো. জহির উদ্দিন মজুমদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক হরে কৃষ্ণ বসাক, শিক্ষা ও গবেষণা সম্পাদক মো. আবদুল মোতালেব ভূঞা, সমাজ কল্যাণ সম্পাদক আহাম্মদ ফারুক, সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হক মজুমদার ও মহিলা বিষয়ক সম্পাদক আনোয়ারা বেগম।