সদর উপজেলার ছয় ইউপিতে নির্বাচন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল বুধবার রাঙামাটি সদর উপজেলার ছয় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ছয় ইউনিয়নে মোট ভোটারসংখ্যা ২৫ হাজার ৪০৭ জন। কেন্দ্র রয়েছে ৫৪টি এবং মোট কক্ষ ১১৫টি।ছয় ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাপছড়ি ইউনিয়নে কার্তিক দেওয়ান, মৃণাল কান্তি চাকমা ও শিমুল বিকাশ চাকমা, কুতুকছড়ি ইউনিয়নে প্রীতি বিকাশ চাকমা ও সাধন মোহন চাকমা, মগবান ইউনিয়নে অরুণ কান্তি চাকমা, নিরন্ত তঞ্চঙ্গ্যা ও সুজিত দেওয়ান, বালুখালী ইউনিয়নে অনুপম চাকমা, বিজয়গিরি চাকমা, মানবেন্দ্র চাকমা ও শিশির বিন্দু চাকমা, বন্দুকভাঙা ইউনিয়নে তরণী সেন চাকমা, দীপক বিকাশ চাকমা, পংকজ চাকমা, বরুণ কান্তি চাকমা, বিনয় শংকর চাকমা, মানিক্য কিশোর চাকমা, রাসেল চাকমা ও সারঙ্গ ধনু চাকমা এবং জীবতলী ইউনিয়নে চিত্তরঞ্জন চাকমা ও সুদত্ত কার্বারী। এ ছাড়া সাপছড়ি ইউনিয়নে সদস্যপদের সংরক্ষিত নারী আসনে নয়জন ও সাধারণ সাতটি ওয়ার্ডে ১৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩ ও ৬ নম্বর ওয়ার্ডে দুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কুতুকছড়ি ইউনিয়নে সংরক্ষিত নারী আসনের একটি আসনে দুজন ও সাধারণ একটি ওয়ার্ডে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১ ও ২ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দুজন। মগবান ইউনিয়নে সংরক্ষিত নারী আসনে ছয়জন ও সাধারণ আটটি ওয়ার্ডে ২২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।