সদরুল স্মৃতিসন্ধ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের গ্রুপ থিয়েটার আন্দোলনের পথিকৃৎ বিশিষ্ট নাট্যাভিনেতা, নির্দেশক এবং চলচ্চিত্র নির্মাতা অকাল প্রয়াত সদরুল পাশার ১৭তম প্রয়াণ দিবস উপলক্ষে একাডেমি অব পারফর্মিং আর্টস ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজন করেছে ‘সদরুল স্মৃতি সন্ধ্যা’। অনুষ্ঠানে স্মৃতিচারণ, শিল্পী সম্মাননা এবং সদরুল স্মারক বক্তৃতার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।