প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্যপদে দুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন—চেঙ্গী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য (মেম্বার) পদপ্রার্থী জয়া দেওয়ান এবং উল্টাছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শ্যামল কান্তি খীসা। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাদের সেখ জানান, উল্টাছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে শ্যামল কান্তি খীসা ছাড়া অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। অন্যদিকে চেঙ্গী ইউনিয়নে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য পদে জয়া দেওয়ান ছাড়া আরও দুজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রমা দেবী চাকমা ও অনিতা চাকমা মনোনয়নপত্র জমা দিলেও ৮ জুন প্রত্যাহার করে নেন। ফলে দুজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।