সদারঙ্গের অনুষ্ঠান ঢাকায় ২৩ আগস্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদের উদ্যোগে ‘বর্তমান সমাজ ও উচ্চাঙ্গ সংগীত’ শীর্ষক গোলটেবিল আলোচনা ও সংগীতানুষ্ঠান ২৩ আগস্ট ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে।গোলটেবিল আলোচনায় অংশ নেবেন অধ্যাপক রফিকুল ইসলাম, সংগীতজ্ঞ আজাদ রহমান, অধ্যাপক এ বি এম নুরুল আনোয়ার, হাসিনা জাকারিয়া, রামেন্দু মজুমদার, তপনজ্যোতি বড়ুয়া, তপন মাহমুদ, খায়রুল আনাম ও রাফি হোসেন। সংগীতানুষ্ঠানে অংশ নেবেন মোহাম্মদ শোয়েব, কনকচাঁপা কায়স্থগীর প্রমুখ। বিজ্ঞপ্তি।