সদারঙ্গের উচ্চাঙ্গ সংগীত সম্মেলন ১০ ও ১১ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদারঙ্গ উচ্চাঙ্গসংগীত পরিষদের ত্রয়োদশতম জাতীয় উচ্চাঙ্গসংগীত সম্মেলন আগামী ১০ ও ১১ ফেব্রুয়ারি মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সম্মেলন উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু ইউসুফ। সভাপতিত্ব করবেন বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম। এ উপলক্ষে এক সভা সম্প্রতি অধ্যাপক তপনজ্যোতি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন অধ্যাপক এস এম আনসার আলী, মো. রেজাউল হক, দোলন কানুনগো, দিবাকর সেনগুপ্ত, স্বর্ণময় চক্রবর্তী, আ ন ম নাছির উদ্দিন, রাজিব দাশ, অরুণ নাথ প্রমুখ। বিজ্ঞপ্তি।