প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০ বছর পূর্তিতে সদারঙ্গ উচ্চাঙ্গসংগীত পরিষদের আয়োজনে তিন দিনের জাতীয় উচ্চাঙ্গসংগীত সম্মেলন ১১ জানুয়ারি শুরু হচ্ছে। সম্মেলন অনুষ্ঠিত হবে থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রাম মিলনায়তনে। এতে শিল্পীরা কণ্ঠ ও যন্ত্রসংগীত পরিবেশন করবেন। শিল্পীরা হলেন দিলীপ দাশ (কণ্ঠ), মো. মুনিরুজ্জামান (বাঁশি), অসিত দে (কণ্ঠ), শ্যামল চন্দ্র দাশ (বেহালা), শায়লা হাসান (কণ্ঠ), স্বর্নিমা গোসাইন (কণ্ঠ), শুভ্রাংশু ভট্টাচার্য (সরোদ), সরিত দাশ (তবলা), ঋতুপর্ণা চক্রবর্তী (কণ্ঠ), প্রমিত বড়ুয়া (কণ্ঠ), ইফতেখার আহমেদ (তবলা), শুভেন্দু দাশ (তবলা), রাজীব চক্রবর্তী (তবলা), শুষেণ রায় (পাখোয়াজ), দেবাশীষ অধিকারী (হারমোনিয়াম) ও রাজীব দাশ (হারমোনিয়াম)। বিজ্ঞপ্তি।