প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সদারঙ্গ উচ্চাঙ্গসংগীত পরিষদের ৬২তম দ্বিমাসিক শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রামের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে। এতে প্রথমপর্বে সদ্য প্রয়াত ওস্তাদ রবিউল হোসেনের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং দ্বিতীয় পর্বে উচ্চাঙ্গসংগীত পরিবেশন করবেন রাজীব দাশ ও চন্দ্রিমা ভৌমিক। তবলা লহুড়া (সমবেত) পরিবেশন করবেন শুভ মল্লিক, পার্থ সারথীকেন, সুনয়ন দেবনাথ ও অনিন্দ্র ধর। তবলায় থাকবেন সুরঞ্জিত্ সেন ও রাজীব চক্রবর্তী। বিজ্ঞপ্তি।