সদারঙ্গের উচ্চাঙ্গসংগীত সম্মেলন আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চাঙ্গসংগীত সংগঠন সদারঙ্গের উদ্যোগে আজ ও কাল দুই দিনব্যাপী পঞ্চদশ জাতীয় উচ্চাঙ্গসংগীত সম্মেলন অনুষ্ঠিত হবে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের অডিটোরিয়ামে। আজ প্রথম দিন সন্ধ্যা সাড়ে ছয়টায় সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী। সন্ধ্যা সাতটায় থাকবে উচ্চাঙ্গসংগীত অনুষ্ঠান। দ্বিতীয় দিন সকাল ১০টায় থাকবে উচ্চাঙ্গসংগীতে স্বাধীনতা মাত্রা ও পরিধি বিষয়ে সেমিনার এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় উচ্চাঙ্গসংগীতের অনুষ্ঠান।