সদারঙ্গের শাস্ত্রীয় সংগীতের আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদের নিয়মিত আয়োজন দ্বিমাসিক-মাসিক শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান গত ২৬ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশিদা খানম। তিনি বলেন, বর্তমান বিশ্বে আধুনিক মানুষের অস্থিরতা দূর করতে পারে শাস্ত্রীয় সংগীত। নতুন প্রজন্মের মধ্যে এই সংগীত ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
শাস্ত্রীয় সংগীতানুষ্ঠানের শুরুতে সন্ধ্যার রাগ ইমন পরিবেশন করেন নবীন শিল্পী নরেন চক্রবর্তী। তাঁর সঙ্গে রাজীব চক্রবর্তী তবলা ও প্রমিত বড়ুয়া তানপুরা বাজান। এরপর মোহনবীণায় শিল্পী মিটন বিশ্বাস পরিবেশন করেন রাগ পূরবী। প্রথমে আলাপ অংশে ধীরলয়ে এবং পরে মধ্যলয় ও দ্রুত লয় ঝালা বাজিয়ে উপস্থিত দর্শকদের মাতিয়ে তোলেন তিনি। তাঁর সঙ্গে তবলা বাজান সুরজিত সেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক স্বর্ণময় চক্রবর্তী। বিজ্ঞপ্তি।