সদ্ধর্ম রত্ন বৌদ্ধবিহারে কঠিন চীবরদান
দক্ষিণ চান্দগাঁও সদ্ধর্ম রত্ন বৌদ্ধবিহার প্রাঙ্গণে কঠিন চীবরদান ১৪ নভেম্বর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে বিহার পরিচালনা কমিটির উদ্যোগে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়।
বিকেলের অধিবেশনে কঠিন চীবরদান উৎসব ও সদ্ধর্ম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক বনশ্রী মহাথেরো। প্রধান অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্টের উপপরিচালক শ্যামল মিত্র বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন সিটি করপোরেশনের কাউন্সিলর জোবাইরা নার্গিস খান এবং মো. সাইফুদ্দিন খালেদ।
সভায় সদ্ধর্ম দেশনা দেন জিনপাল মহাথেরো, শাসনপ্রিয় থেরো ও আর্যোশ্রী থেরো। কঠিন চীবরদান অনুষ্ঠানের উদ্বোধন করেন বিহারের অধ্যক্ষ করুণাশ্রী থেরো। অনুষ্ঠানে আশীষ কুমার বড়ুয়া, তুলি বড়ুয়া, মৌসুমি বড়ুয়া ও অর্পিতা বড়ুয়াকে কৃতী শিক্ষার্থী হিসেবে সম্মাননা প্রদান করা হয়। সভায় স্বাগত ভাষণ দেন বিহার পরিচালনা কমিটির সভাপতি আশুতোষ বড়ুয়া এবং সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক রতন বড়ুয়া।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শেখর বড়ুয়া। এরপর তৃতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। অভিষেক বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ‘নাটাই’ ব্যান্ড দলের শিল্পীরা। বিজ্ঞপ্তি।