সদ্ধর্মরত্ন বৌদ্ধবিহারের নতুন ভবনের নির্মাণকাজ উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন সদ্ধর্মরত্ন বৌদ্ধবিহারের নতুন ভবনের নির্মাণকাজ ৪ মার্চ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিহারের অধ্যক্ষ করুনানন্দ থেরো। নির্মাণকাজ উদ্বোধন করেন গোমদণ্ডী জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ শাসনপ্রিয় থেরো। প্রধান অতিথি ছিলেন বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্টের উপপরিচালক শ্যামল মিত্র বড়ুয়া। উপস্থিত ছিলেন আশুতোষ বড়ুয়া, মনোরঞ্জন বড়ুয়া, সুধীর বড়ুয়া, আশীষ কুমার বড়ুয়া প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বৌদ্ধবিহারের জন্য বৌদ্ধ সম্প্রদায়ের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন। অর্থ পাঠানোর ঠিকানা: ন্যাশনাল ব্যাংক লিমিটেড, খাতুনগঞ্জ শাখা, হিসাব নম্বর ১০২০০০৯৮৩৫৮১। বিজ্ঞপ্তি।