সনাক-টিআইবির উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতিবিরোধী সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ২০১৪ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ২৭ জানুয়ারি সানোয়ারা উচ্চবিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে বাকলিয়া ঘাটকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সানোয়ারা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাকের সভাপতি মো. দেলোয়ার হোসেন মজুমদার। প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা। বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জহির উদ্দিন চৌধুরী, চান্দগাঁও থানা শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলম, সহকারী থানা শিক্ষা কর্মকর্তা শেলিনা আখতার ও শমিষ্ঠা মজুমদার। বক্তব্য দেন টিআইবির কর্মসূচি ব্যবস্থাপক আশরাফ হোসেন, এসএমসির সভাপতি আবদুস সবুর, সংবর্ধিত শিক্ষার্থী জান্নাতুল নাইমা ও জান্নাতুল নাইমা। বিজ্ঞপ্তি।