প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সচেতন নাগরিক কমিটি (সনাক) পটিয়ার উদ্যোগে ২৩ মে এক সমন্বয় সভা আইনজীবী শেখর নাথের সভাপতিত্বে সনাক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় অধ্যাপক মোজাফ্ফর আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং দাঁড়িয়ে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। তাঁর কর্মময় জীবন নিয়ে আলোকপাত করেন, সনাক সহসভাপতি সাংবাদিক এস এম এ কে জাহাঙ্গীর, সদস্য নিত্যময় চৌধুরী, শীলা দাশ, সাংবাদিক আবদুর রাজ্জাক, ভগীরথ দাশ, টিআইবি কর্মকর্তা মোহাম্মদ নেছারুল হক, দুর্লভ চৌধুরী ও ইয়েস সদস্যরা।