সনাতনী সচেতন নাগরিক কমিটির সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন বলেছেন, ‘সনাতনী সমাজের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান রক্ষণাবেক্ষণে যাঁরা ছিলেন বা স্বনিযুক্ত হয়েছেন, তাঁরা এসব সম্পত্তি সংরক্ষণের পরিবর্তে নানাভাবে হস্তান্তর করেছেন। যাঁরা রক্ষক ছিলেন তাঁরাই ভক্ষক হয়েছেন—এটাই চট্টগ্রামে বহুল জনশ্রুতি। সনাতনী সচেতন নাগরিক কমিটি, চট্টগ্রামের উদ্যোগে ৯ জুলাই সনাতনী সমাজের এক সম্মিলন অনুষ্ঠানে তিনি কথাগুলো বলেন। লক্ষ্মী নারায়ণ কৃপানন্দ পুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাখাল দাশগুপ্ত। বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন জ্যোতি প্রকাশ দত্ত, সুকান্ত ভট্টাচার্য, মিল্টন বিশ্বাস, সুনীল সরকার প্রমুখ। বিজ্ঞপ্তি।