সন্তানকে কী খাওয়াবেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্তানদের খাওয়া নিয়ে মায়েদের চিন্তার শেষ নেই। আবার কোনো কোনো শিশু শুধু বাইরের জাঙ্কফুড খেতে চায়। ঘরে তৈরি খাবারের প্রতি তাদের একধরনের অনীহা দেখা যায়। সব শিশুরই স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত; বিশেষ করে যেসব শিশুর বাইরের খাবারের প্রতি বিশেষ আগ্রহ থাকে। বাইরের খাবারে ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা বেশি। ফলে আগে থেকেই স্বাস্থ্যকর খাবারে অভ্যস্ত করাতে পারলে সন্তান থাকবে সুস্থ, আপনি থাকবেন নিশ্চিন্ত।

কতটুকু খাবে ঠিক করে দেওয়া
সন্তান কতটুকু খাবার খাবে, তার কোনো নিয়ম নেই। যখন বুঝতে পারছেন, সন্তানের ওজন বেড়েই চলেছে, তখন বাড়তি ভাত দেবেন না। অথবা জোর করে খাওয়ানোর চেষ্টাও করবেন না।

ফল ও সবজি খাওয়ানোর আগে
ফল ও সবজি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। তাই বলে সারা দিনই ফল খাবে, এমন তো নয়। এ জন্য অবশ্যই চিকিৎসকের সঙ্গে কথা বলে নিন।

কতটুকু আমিষ খাবে
চর্বি সব সময় স্বাস্থ্যের জন্য খারাপ। তেমনি আমিষও প্রয়োজন শরীরের জন্য। তাই শিশুদের আনস্যাচুরেটেড ফ্যাট-জাতীয় খাবার খাওয়াতে পারেন।

মা-বাবার অভ্যাস পরিবর্তন
শুধু সন্তানের অভ্যাসের পরিবর্তনের কথা বললে হবে না। মা-বাবার যদি বাইরের খাবারের প্রতি ঝোঁক থাকে, তাহলে সন্তানেরও থাকবে।

সূত্র: ফেমিনা