সন্তানকে সময়মতো স্কুলে পাঠাতে যা করবেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্তানকে ঘুম থেকে তোলা, হাত-মুখ পরিষ্কার করানো, নাশতা খাওয়ানো, পোশাক পরানো—সব মিলিয়ে সকালে একটা হুলুস্থুল অবস্থা দাঁড়ায়। একটু কৌশলী হলেই সকালের এই সময়টা আরেকটু নির্ভার থাকতে পারেন আপনি। সন্তানের স্কুলেরও দেরি হবে না।
এ জন্য কিছু নিয়ম মানতে হবে।
১. আগের রাতে ব্যাগের জিনিসপত্র সব গুছিয়ে রাখুন। সন্তান যথেষ্ট বড় হলে তাকে নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে। তাহলে সমস্যা কম হবে।
২. সন্তানকে তার পছন্দমতো অ্যালার্ম ঘড়ি কিনতে উৎসাহিত করুন, যাতে ঘড়ির শব্দে নিজ থেকেই সকালে তাড়াতাড়ি উঠে পড়ে।
৩. সকালে তাড়াতাড়ি ওঠার জন্য রাতেও তাড়াতাড়ি ঘুমাতে হবে। শিশুদের পর্যাপ্ত ঘুম দরকার। তাই যা-ই হোক না কেন, সন্তান যেন রাতে নির্দিষ্ট সময়ে ঘুমাতে যায়।
সূত্র: ফেমিনা