সন্তানকে স্তন্যদানে মায়ের বিষণ্নতা কমে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্তানকে বুকের দুধ পান করানো থেকে যে মায়েরা বিরত থাকেন, তাঁদের প্রসব-পরবর্তী বিষণ্নতায় আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় ৫০ শতাংশ বেশি। যুক্তরাজ্যে অন্তত ১০ হাজার মায়ের ওপর পরিচালিত এক গবেষণার ভিত্তিতে বিজ্ঞানীরা এ তথ্য জানিয়েছেন। মেটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ সাময়িকীতে ওই গবেষণা-প্রতিবেদন প্রকাশিত হয়েছে। শিশুকে স্তন পান করানোর ইচ্ছা, সামর্থ্য এবং প্রসবোত্তর বিষণ্নতায় আক্রান্ত হওয়ার ঝুঁকি—মায়ের এই তিনটি অবস্থার মধ্যে জটিল একধরনের সম্পর্কের বিষয়টি গবেষণায় তুলে ধরা হয়েছে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষক মারিয়া ইয়াকোভু বলেন, শিশুর শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে মায়ের দুধ পান করানোর বিকল্প নেই। আর এটি মায়ের মানসিক সুস্থতার জন্যও উপকারী। ইনডিপেনডেন্ট।