ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সচেতন নাগরিক কমিটি (সনাক) পটিয়ার উদ্যোগে মা সমাবেশে বক্তারা বলেন, সন্তানদের শিক্ষার মানোন্নয়নে মায়েদের ভূমিকা সবচেয়ে বেশি। উপজেলায় পিছিয়ে পড়া বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের মাঝে সচেতনতা বৃদ্ধি, বিদ্যালয় পরিচালনা কমিটিকে সক্রিয় করা এবং শিক্ষার্থীদের উপস্থিতির হার বৃদ্ধির লক্ষ্যে সনাক কাজ করছে। ১৮ জুন পটিয়া উপজেলার হাইদগাঁও কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী মোক্তার আহমদের সভাপতিত্বে ও টিআইবির ভারপ্রাপ্ত আঞ্চলিক ব্যবস্থাপক দুর্লভ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন সনাক পটিয়ার সভাপতি কবিশেখর না
বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নিহার কান্তি চক্রবর্তী, সাংবাদিক আবদুর রাজ্জাক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালেক, মো. শাহজাহান, মোহাম্মদ আলী প্রমুখ।