সন্তানের সহায়তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা সময় ছিল যখন একটি শিশুকে লালন-পালন করতে সারা গ্রামের মানুষ এগিয়ে এসে সহযোগিতা করত। এখনকার নগর সভ্যতায় একক পরিবারগুলোতে বড় সন্তানেরাই ছোট ভাইবোনকে বড় করে তুলতে মাকে সাহায্য করছে। যুক্তরাষ্ট্রের ইউটা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানীরা নতুন এক গবেষণার ভিত্তিতে এ কথা জানিয়েছেন, যা জার্নাল অব হিউম্যান ইভলিউশন সাময়িকীতে প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, একাধিক সন্তানের জননীরা ছোট শিশুদের লালন-পালন করতে গিয়ে অনেক সময় তুলনামূলক বড় সন্তানদের ওপর নির্ভর করছেন। কারণ, এ ক্ষেত্রে ওই বড় সন্তানদের খুবই নির্ভরযোগ্য মনে করেন মায়েরা। কিন্তু আদি যুগ থেকে শুরু করে মানব সভ্যতার বিভিন্ন পর্যায়ে সন্তান লালনের কাজে নারীরা সাধারণত বয়স্ক স্বজনদের ওপরই নির্ভর করতেন। আইএএনএস।